নাইজেরিয়ার দুইটি প্রদেশে পৃথক হামলায় কমপক্ষে ৯৯ জন নিহত হয়েছেন। এ হামলার জন্য সসস্ত্র সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়েছে।
হামলায় রোববার বর্নো প্রদেশের কাওরি গ্রামে ৫২ জন এবং অ্যাডামওয়া প্রদেশের চাকাওয়া গ্রামে ৪৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছে প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র মিলিশিয়ারা বর্নো প্রদেশের কাওরি গ্রামে একটি বাজারে আক্রমণ চালায়। এ সময় বিস্ফোরক দিয়ে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি উড়িয়ে দেয় তারা। অ্যাডামওয়া প্রদেশে চাকাওয়া গ্রামে একটি গির্জায় অপর হামলাটি চালানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বর্নো প্রদেশের অধিবাসী আরি কুলুমি হামলার বর্ণনা দিয়ে বলেন, গ্রামের কোনো বাড়ি অক্ষত নেই।যারা হামলা করেছিল তারা সংখ্যায় ৫০ জনের বেশি।তাদের সাথে বন্দুক এবং বিস্ফোরক ছিল।
হামলার হাত থেকে স্বজনরা বেঁচে গেছেন কিনা, সেটা জানার জন্য চেষ্টা করছেন কুলুমি।
প্রাথমিকভাবে দুটি হামলার জন্য সশস্ত্র সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়েছে।বোকো হারাম নামের সশস্ত্র ইসলামপন্থী সংগঠনটি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বেশ সক্রিয়।
সম্প্রতি নাইজেরিয়ায় সহিংসতার ঘটনা বেড়েছে। চলতি মাসে শুধু মাইডুগরি এলাকায় সহিংসতায় অন্তত ২০০ মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, সহিংসতার কারণে চলতি মাসে ৫ হাজারেরও অধিক লোক দেশটি ছেড়ে প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে।
ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// টিআই
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় হামলায় নিহত ৯৯
আরি কুলুমি হামলার বর্ণনা দিয়ে বলেন, গ্রামের কোনো বাড়ি অক্ষত নেই।যারা হামলা করেছিল তারা সংখ্যায় ৫০ জনের বেশি।তাদের সাথে বন্দুক এবং বিস্ফোরক ছিল। হামলার হাত থেকে স্বজনরা বেঁচে গেছেন কিনা, সেটা জানার জন্য চেষ্টা করছেন কুলুমি।





