ইরাকের রাজধানী বাগদাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫৮ জন নিহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বাগদাদের অধিকাংশ এলাকা তলিয়ে গেলে এসব ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক সপ্তাহ টানা বর্ষণের কারণে বাগদাদসহ ইরাকের অধিকাংশ এলাকায় বন্যা দেখা দিয়েছে। যুদ্ধবিদ্ধস্ত দেশটির অবকাঠামাগত অবস্থা এমনিতেই প্রায় ভঙ্গুর। তার ওপর আবার বন্যায় বিদ্যুৎ খুটিগুলো ভেঙ্গে গেছে।
বিদ্যুতের তার ছিড়ে পড়ায় বিপদের মাত্রা বেড়ে গেছে অনেক। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিদ্যুস্পৃষ্টে নিহতদের মৃতদেহগুলো ডুবে যাওয়া রাস্তায় ভাসছে।
বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিদ্যুৎ মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যাতায়াতের সময় তাদের বিদ্যুতের তার, খুটি ও ট্রান্সফরমার এড়িয়ে চলতে বলা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল রিদাইনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ বিদ্যুৎস্পৃষ্টে ৫৮ জনের মৃত্যু হয়েছে।
এমকে





