ভারতের রাজধানী নয়া দিল্লির নিকটবর্তী গুরগাঁওয়ে একটি পাঁচতারা হোটেলে মহিলাকে গণধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তরা একই সংস্থার কর্মী। গত মঙ্গলবার মহিলার ছেলের ভর্তির বিষয়ে কথা বলার অজুহাতে তাকে ওই হোটেলে ডাকা হয়। এরপর নেশার দ্রব্য খাইয়ে মহিলাকে গণধর্ষণ করা হয়।
অভিযোগকারিণীর দাবি, ধর্ষণের কথা কাউকে বললে তাকে খুনের হুমকিও দেয় অভিযুক্তরা। তবে হুমকি উপেক্ষা করে ৪ দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। মেডিক্যাল টেস্টে গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে মদ্যপ যুবকদের হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের এক কনস্টেবল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কোলকাতার তারাতলা থানা এলাকার গোড়াগাছায়।
পুলিশ সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১২ টা নাগাদ এক মানসিক ভারসাম্যহীন মহিলা গোড়াগাছা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ওই সময় কয়েকজন মদ্যপ স্থানীয় যুবক ওই মহিলাকে উদ্দেশ করে কটূক্তি করে। এমনকি তার গায়ে হাত দেয়ারও তারা চেষ্টা করে। ঘটনার সময় ওই রাস্তা দিলে টহল পুলিশের গাড়ি যাচ্ছিল। তারা মানসিক ভারসাম্যহীন মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় বাধা দিতে গিয়ে অভিযুক্ত যুবকদের হাতে আক্রান্ত হন। লাঠি দিয়ে আঘাত করা হয় এক কনস্টেবলকে। ভেঙে দেয়া হয় পুলিশ গাড়িও। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় যুবকরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]