বাংলাদেশের হোটেলগুলোতে মরা মুরগির মাংস খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। তা-ই বলে ব্রিটেনেও এমনটি হয়! দেশটিতে মরা মুরগি না হলেও কাবাবে ইঁদুর, বিড়াল, কুকুরের মাংস ব্যবহার করা হয় বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে এক সমীক্ষায় দেখা গেছে, বিলাতে ভেড়ার কাবাব বলে যা বিক্রি করা হয় তাতে এমন কিছু মাংস রয়েছে, যেগুলো কিসের তা জানা যায়নি।
আশঙ্কা করা হচ্ছে, এগুলো ইঁদুর, কুকুর ও বিড়ালের মাংস। তদন্তে দেখা গেছে, ব্রিটেনের সব জায়গায় ভেড়ার তৈরি খাবার বলে যেসব কাবাব, কারি বিক্রি করা হয়, সেগুলোতে প্রায়ই শূকর, গরু, মুরগি, টার্কির মাংস মেশানো হয়।
ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এই সমীক্ষা চালায়। সমীক্ষায় ৬০টি ভেড়ার ডিশের মধ্যে ২৯টিই দেখা যায় ‘সন্দেহজনক’, ১৭টিতে বিভিন্ন ধরনের মাংস মেশানো, সাতটিতে ভেড়ার মাংস একেবারেই নেই। আর পাঁচটিতে কোন প্রাণীর মাংস দেয়া হয়েছে, তা জানাই যায়নি।
ভেড়ার মাংস সবচেয়ে দামি হওয়ায় এখানেই সবচেয়ে বেশি ভেজাল হয়। কম দামি গরু, মুরগি ও টার্কির মাংসকে দেদারসে ভেড়ার মাংস হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
কাবাবে ইঁদুরের মাংস!
বাংলাদেশের হোটেলগুলোতে মরা মুরগির মাংস খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। তা-ই বলে ব্রিটেনেও এমনটি হয়! দেশটিতে মরা মুরগি না হলেও কাবাবে ইঁদুর, বিড়াল, কুকুরের মাংস ব্যবহার করা হয় বলে





