ভারতে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।

পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে গভীর গিরিখাতে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলটি হিমাচলের সিরমৌর জেলায় অবস্থিত। এটি প্রাদেশিক রাজধানী সিমলা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাতের অন্ধকারে বাস থেকে নিহতদের লাশ উদ্ধারে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

ভারত সরকারের দেয়া পরিসংখ্যান মতে, দেশটিতে প্রতি বছর গড়ে এক লক্ষ ৪০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অর্থ্যাৎ প্রতি ঘণ্টায় ১৬ জন নিহত হন। বেহাল রাস্তা-ঘাট, দ্রুতগতি এবং গাড়ি চালানোয় অব্যবস্থাপনাকে এজন্য দায়ী করা হয়। সূত্র: ডন অনলাইন

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ