কানাডার পূর্ব উপকূল ক্যাবেক দ্বীপে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দেশটির সাবেক পরিবহন মন্ত্রীসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও বিমানটিতে ছিল বলে জানা গেছে।

প্রচন্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র:বিবিসি


এসএম