ইরাকের নেইনাভা প্রদেশের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম আল-জাবুরি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীরা চরম পর্যায়ে পৌছে গেছে অতি শীঘ্রই আইএসআইএল নিধনের মাধ্যমে দায়েশ অধ্যায়ের অবসান ঘটানো হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি জানান, সম্প্রতি দায়েশ তার আগের সক্ষমতা হারিয়েছে এবং এখন কেবল গাড়ি বোমা ব্যবহার করছে ও আত্মঘাতী হামলা চালাচ্ছে।

জেনারেল নাজম আল-জাবুরি বলেন, দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী এখন আর আগের মতো হুমকি নয়। তার বাহিনী দায়েশের অধীনে থাকা অনেক সংবেদনশীল এলাকা মুক্ত করেছে এবং তার প্রকৌশল ইউনিট সেখানে সন্ত্রাসীদের পেতে রাখা বিস্ফোরক ফাঁদ এখন অকেজো করার চেষ্টা চালাচ্ছে।

নাজিম আল-জাবুরি বলেন, আল-কাইয়ারাহ শহর নিয়ন্ত্রণে আনা তার বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ মাসের পর মাস দায়েশ সেখান থেকেই মর্টার হামলা চালিয়েছে।

জেড