বিয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। কিন্তু প্রেম তো বাধ মানে না কোনো কিছুরই।
তাই ভালোবাসার স্মৃতিসৌধের সামনেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। যদিও বেঁচে গিয়েছেন দুজনই।
২৫ বছরের রাজবীর সিং ও ১৮ বছরের শবনম আলি। বুধবার সন্ধ্যাবেলা তাজমহলের সামনে হাঁটতে যান দুজন।
ভালোবাসার স্মৃতিসৌধ থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে তাজ নেচার ওয়াকে ব্লেড দিয়ে একে অপরের গলা কেটে পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলেন তারা।
এক বন কর্মকর্তা যখন তাদের উদ্ধার করেন তখন রক্তের বিছানায় শুয়ে রয়েছেন তারা। শবনম অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ছিল রাজবীরের। তিনিই পুরো ঘটনা পুলিশকে জানান।
১২ বছর আগে বন্ধুত্ব হয় রাজবীর ও শবনমের। রাজবীরের পরিবার দেরাদুনে চলে যাওয়ার পর থেকে দুজনে সম্পর্কের শুরু।
সবরকম ভাবে চেষ্টা করেও শবনমের পরিবারকে রাজি করানো যায়নি, তাই শেষ পর্যন্ত একসঙ্গে নিজেদের শেষ করে দেওয়ার পথ বেছে নিতে চেয়েছিলেন তারা।সুত্র : জিনিউজ
এসএইচ





