আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি ব্যক্তিগত বিমান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে এর চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে নিবন্ধিত এমব্রেসার ফেনম ৩০০ মডেলের বিমানটি শুক্রবার ব্ল্যাকবুশে বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় নিহতদের মধ্যে প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আত্মীয় রয়েছেন বলে ব্রিটিশ ও সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে।

এআর