ভারতে অস্ত্রোপচার করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন মদ্যপ চিকিৎসক। এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে হিমাচল প্রদেশের ওই চিকিৎসককে।

একটি ক্যাম্পে অস্ত্রোপচার করতে গিয়ে এ ঘটনা ঘটে। মোট ছয়জন রোগীর অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু, পাঁচজনের অস্ত্রোপচার করার পরই ঘুমিয়ে পড়েন তিনি।

কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কাউল সিং।

কেএইচ