ভারতের উত্তর প্রদেশের আবাসিক এলাকা থেকে একটি বাঘ আটক করা হয়েছে। সোমবার ওই রাজ্যের বিধিপুর গ্রাম থেকে বন কর্মকর্তারা এটিকে আটক করে।
স্থানীয়রা জানায়, বাঘটি রোববার মধ্যরাতে ওই এলাকাটিতে ঢুকে পরে। এরপর এটি গর্জন শুরু করলে লোকজন ভয়ে বন কর্মকর্তাদের খবর দেয়। সোমবার ভোরে একটি বাসার ছাদে ঘুমানোর সময় বাঘটিকে আটক করেন বন কর্মকর্তারা। পরে এটিকে বন চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।
গত শতাব্দীতে ভারতকে বলা হতো বাঘের আশ্রয়স্থল। সেসময় বাঘের সংখ্যা ছিল অন্তত ৪০ হাজার। আর সবশেষ জাতীয় বাঘ সমীক্ষায় দেখা যায় এর সংখ্যা এসে নেমেছে মাত্র ৩৪০টিতে।
এসএম





