ভারতের নয়াদিল্লীতে একটি হোটেল থেকে ২২ নেপালী নারীকে উদ্ধার করেছে ভারতের পুলিশ। ধারণা করা হচ্ছে, এদেরকে মধ্যপ্রাচ্যে পাচার করার জন্য নেপাল থেকে ভারতে আনা হয়েছে। কর্মকর্তা শনিবার জানান, পুলিশ এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে খুঁজছে।
পুলিশের গুরুতর অপরাধ শাখার কর্মকর্তারা নেপালী দূতাবাসের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানী নয়াদিল্লীর আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি হোটেলে অভিযান চালিয়ে এ সব নারীকে উদ্ধার করে।
পাচারকৃত নারীদের একজন হোটেল থেকে পালিয়ে নেপালী দূতবাসে পৌঁছে অন্য নারীদের ব্যাপারে খবর দেয়। এ খবরের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।
পুলিশের অপর এক শাখার যুগ্ম কমিশনার রবীন্দ্র যাদব নয়াদিল্লীতে এএফপিকে বলেন, ‘আজ এসব নারী আদালতে তাদের সাক্ষ্য দেবেন। ভিসা দেখে বোঝা যাচ্ছে তাদের অধিকাংশকেই কাতার ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পাঠানো হচ্ছিল। এক সপ্তাহ আগে ভারত আসার পর পাচারকারীরা তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র কেড়ে নেয়।’
জেড





