পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন।
শনিবার (০৫ জুন) দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি’র।
কোনো গোষ্ঠী এখনও এ সহিংসতার দায় স্বীকার করেনি।
এর আগে গত শুক্রবার রাতভর নাইজার সীমান্তসংলগ্ন ইয়াগহা প্রদেশের সোলহান গ্রামের বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা অনেক ঘরবাড়ি ও বিপণিবিতান পুড়িয়ে দিয়েছে।
বুরকিনা ফাসোর সরকার হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে। নিহত ব্যক্তিদের স্মরণে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
এমবি





