[b]লন্ডন:[/b] ২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছন দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে, তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390303895.jpg[/img]
বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কঠোর দমননীতির পথ নিয়েছে বলে উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বাংলাদেশে যারাই সরকারের কাজ-কর্মের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধেই সরকার অভিযোগ আনছে।
অনেক ক্ষেত্রেই সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রচন্ড হিংসাত্মক এবং বেআইনি পদক্ষেপ নিয়েছে। হেফাজতে ইসলামীর সমর্থকরা এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরকারের এরকম পদক্ষেপের শিকার হয়েছেন।
রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। ‘অধিকার’ নামের একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা আদিলুর রহমান খানকে গ্রেফতার করে জেলে প্রেরণ, নাস্তিক ব্লগারদের গ্রেফতার এবং একজন সংবাদপত্র সম্পাদককে গ্রেফতারের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা হয়।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে ব্যাপক রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির দন্ড দেয়ার দাবিতে ফেব্রুয়ারিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি ছিল শান্তিপূর্ণ। বাংলাদেশ জুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
কিন্তু ২৮শে ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড দেয়ার পর পরিস্থিতি হিংসার দিকে মোড় নেয়।
রিপোর্টে বলা হয়,জামায়াতে ইসলামীর সমর্থকরা অনেক মৃত্যুর জন্য দায়ী,তবে সরকারের নিরাপত্তা বাহিনীও অনেক সময় নির্বিচার গুলি চালিয়েছে যার শিকার হয়েছেও বিক্ষোভাকারী এবং নিরীহ পথচারীরা।
একই সময়ে সরকার তার সমালোচকদের বিরুদ্ধেও দমনমূলক পদক্ষেপ নিতে শুরু করে।বহু ব্লগ-লেখক যারা ইসলামী মৌলবাদীদের তোষণ করার জন্য সরকারের সমালোচনা করেছিলেন তাদের আটক করা হয়। সূত্র: বিবিসি বাংলা
মানবাধিকার মুখ থুবড়ে পড়েছে: হিউম্যান রাইটস ওয়াচ
লন্ডন: ২০১৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পেছন দিকে মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি যে বিশদ রিপোর্ট প্রকাশ করে, তাতে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষা প্রশ্নে বিএনপি সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর তারা সেটি রক্ষা করতে পারেনি। বরং সম্প্রতি এমন তিনটি আইন পাস করা হয়েছে, যা দেশটির মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে আবারও পেছনে ঠেলে দিয়েছে। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সুপ্রিম কোর্টে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত `মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেে’
সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরোধিতা ফের জাতিসংঘের মানবাধিকার প্রধান হলেন তুর্ক
তীব্র কূটনৈতিক জটিলতা এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর জোরালো বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী ১১ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তিনি এখন আরও চার বছর এই পদে থাকবেন।
পুনঃপ্রচলন হচ্ছে ফ্যাসিস্ট আ.লীগের আগের আইন বাতিল হলো অন্তর্বর্তী সরকারের মানবাধিকার অধ্যাদেশ
বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা পাস হয়। এর আগে এনসিপির সংসদ সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আবদুল্লাহর আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়। এই বিলটি পাসের ফলে অন্তর্বর্তী সরকারের সময়কালে জারিকৃত অধ্যাদেশ বাতিল হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়কালে প্রণীত ২০০৯ সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হচ্ছে।
















