পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে ড. হারুন নামে এক বাংলাদেশিকে ৭ মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত।
আজ (সোমবার) দেশটির সেপাং কোটে পাসপোর্ট আইনে এই কারাদণ্ড দেন।
জানা গেছে, কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়া ভিসা করে দেওয়ার নাম করে পাসপোর্ট ও ভিসা জালিয়াতির মাধ্যমে নিরীহ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার রিঙ্কিত হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল ড. হারুনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়া অভিবাসন বিভাগ ড. হারুনের পান্ধান ইন্ধ্যা অফিসে অভিযানে পাসপোর্ট, নগদ অর্থ ও বেশ কিছু নকল কাগজপত্র’সহ তাকে আটক করে।
আজ সেপাং কোটে পাসপোর্ট আইনের ১৯৬৬ ধারা ১২ (১) (চ) অধীনে অপরাধ এবং অনুচ্ছেদ ১২ অধীন শাস্তিযোগ্য (১) একই আইনের অধীনে পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে ড. হারুন ৭ মাসের কারাদণ্ড ও RM১০,০০০ জরিমানা অনাদিয়া ৫ বছরের কারাদণ্ড দেওয়া হইয়াছে।
প্রসিকিউশনকে ইমিগ্রেশন বিভাগের উপাচার্য কুমার কুমার মামলা পরিচালনা করেন।
ওয়াহিদ সোহেল/এমবি





