"হুদহুদ" ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক হাজার কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের অন্ধ্রপ্রদেশে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনকালে বিশাক্ষাপাটনামে (স্থানীয়ভাবে ‘বিজাগ’ নামে পরিচিত) মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। সূএ : এনডিটিভি।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি বৈঠকে মোদি বলেন, সংকট মোকাবেলায় কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। এ সময় তিনি চলমান পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহার করে ক্ষয়ক্ষতি কমানোর কথা উল্লেখ করেন।এ সময় মোদি'র সাথে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু।

গত রবিবার সকালে ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত বিজাগের বিমানবন্দরটি পরিদর্শন করেন মোদি।

 

প্রসঙ্গত, হুদহুদের আঘাতে সচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অন্ধ্রপ্রদেশ। এ পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে এই প্রদেশে।

 

ইআর