নিজের সামর্থ্যে এখনো সম্পূর্ণ আস্থাশীল জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ঘুষি মেরে এখনো নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে চান তিনি।
১০০ বছর পর্যন্ত বাঁচার আশাবাদী মুগাবেএকটানা প্রায় ৩৬ বছর ধরে দেশ চালাচ্ছেন। গত মাসে নিজের ৯২তম জন্মদিন পালন করেছেন তিনি। এই বয়সেও নিজেকে বেশ শক্ত-সামর্থ্য ও দেশ চালানোর উপযুক্ত বলে দাবি করছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
শুধু তাই নয়, তার সামর্থ্য যে এখনো অটুট রয়েছে তা পরখ করার জন্য এক সাংবাদিককে বলেছেন, আপনি কি চান, আমার এখনো শক্তি আছে সেটা বোঝাতে আপনাকে ঘুষি মারি?
চলতি সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভশিন চ্যানেল জেডবিসি টিভিকে দেওয়া দুই ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে মুগাবে জানান, প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর তার কোনো ইচ্ছা নেই। স্ত্রীকে তিনি তার রাজনৈতিক উত্তরাধিকারও মনোনীত করতে চান না।
রাজনৈতিক উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাবে মুগাবে বলেন, উত্তরাধিকার কেন? আমি এখনো বেঁচে আছি। আপনি উত্তরাধিকার চাচ্ছেন কেন? আমি তো অবসরে যাওয়ার কথা বলিনি।
মুগাবে নিজেকে এখনো শারীরিকভাবে বেশ সক্ষম সেটা বোঝাতে বলেন, আপনি চান আমি এখনো শক্তিশালী সেটা বোঝাতে আপনাকে ঘুষি মেরে মেঝেতে ফেলে দেই?
রবার্টের মৃত্যুর তাঁর পর স্ত্রী গ্রেস মুগাবের রাজনৈতিক উত্তরাধিকারের বিষয়টি নাকচ করে দিয়ে মুগাবে বলেন, অনেকে বলে থাকে প্রেসিডেন্ট তার মুকুট স্ত্রীর জন্য রেখে যেতে চান। স্বামীর উত্তরাধিকার হতে স্ত্রীকে কোথায় দেখেছেন? এমনকি আমাদের সংস্কৃতিতেও এটা নেই।
এমআইএস।





