দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে ক্রিমিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক গণভোটের জের ধরে ইউক্রেনের এ সাবেক প্রজাতন্ত্র রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত হওয়ার পর এই প্রথম সেখানে গেলেন প্রেসিডেন্ট পুতিন।
রুশ প্রেসিডেন্ট ক্রিমিয়ায় বলেছেন, প্রজাতন্ত্রটির জনগণ রাশিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে একটি ‘ঐতিহাসিক বাস্তবতা’র প্রতি আনুগত্য দেখিয়েছে। ইউক্রেনের পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকার পুতিনের এ সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এর মাধ্যমে পুতিন ‘ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন’ করেছেন।
শুক্রবার ক্রিমিয়া সফরে গিয়ে সেখানকার সেভাস্তোপোল শহরে ভাষণ দেন পুতিন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূমিকা রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান এবং রুশ ফেডারেশনে এ উপত্যকার অন্তর্ভূক্তির ভূঁয়সি প্রশংসা করেন। নৌবাহিনীর একটি জাহাজে নৌসেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় আকাশ দিয়ে রুশ বিমান বাহিনীর জঙ্গি বিমান উড়ে যায়। পুতিনের ভাষণ শোনার জন্য বন্দরের তীরে হাজার হাজার মানুষ ভিড় জমান। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১০ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]