ইসরাইলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সিরিয় সেনারা ভারী অস্ত্র নিয়ে তেলআবিবে আঘাত হানবে।
দৈনিক আলআখবারে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইল সম্প্রতি লেবাননের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যুদ্ধ বা সংঘাতের সমীকরণকে বদলে দিতে চেয়েছিল, কিন্তু ইসরাইলের ওইসব হামলার কোনো জবাব (দৃশ্যত) দেখা না গেলেও এর ফলে শেষ পর্যন্ত ইসরাইলকে সীমান্ত অঞ্চলগুলোতে তার সেনাদের রক্ষার পদক্ষেপ নিতে হয়েছে।
হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ সরকারের সম্পর্ক একই লক্ষ্য ও যুদ্ধের অভিন্ন সহযোগিতায় রূপান্তরিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইসরাইলের ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে জড়ানোর ফলে প্রেসিডেন্ট আসাদ হিজবুল্লাহকে সব ধরনের কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র দিতে প্রস্তুত এবং হিজবুল্লাহর জন্য যুদ্ধে জড়াতেও তৈরি হয়েছেন।’
হিজবুল্লাহর সামরিক ক্ষমতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইসরাইলের ওই কর্মকর্তা আরো বলেছেন, হিজবুল্লাহর হাতে রয়েছে ব্যবহারের জন্য প্রস্তুত এক লাখেরও বেশি রকেট বা ক্ষেপণাস্ত্র, ফলে দলটি ইসরাইলে (এক মাসের যুদ্ধে) প্রতিদিন তিন হাজার রকেট নিক্ষেপ করতে পারবে।
ইসরাইলের নৌ কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, হিজবুল্লাহ ২০১৩ সালেই সিরিয়ার কাছ থেকে রাশিয়ার নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ইয়োকোহান্ট’(পি-৮০০ মডেল) পেয়েছে ও সেগুলো মোতায়েনও করেছে। শব্দের চেয়েও দ্রুত গতির এই ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যগুলোর ওপর আঘাত হানতে সক্ষম। ফলে ভূমধ্যসাগরে অবস্থিত ইসরাইলের উপকূলগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং এ অঞ্চলে ইসরাইলের নব-নির্মিত প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলো হিজবুল্লাহর হামলার শিকার হতে পারে বলে ওই কর্মকর্তারা আশঙ্কা ব্যক্ত করেছেন।
অধিকৃত গোলান মালভূমিতে সম্প্রতি ইসরাইলের টহল ইউনিটগুলোর ওপর হামলা ও কয়েকটি বিস্ফোরণের ঘটনা হিজবুল্লাহ ও সিরিয় সেনাদের কাজ বলেই ইসরাইল অনুমান করছে।
হিজবুল্লাহ এ ব্যাপারে হ্যাঁ ও না কিছুই বলেনি এ পর্যন্ত। এর আগে লেবাননের কয়েকটি এলাকায় ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছিল, তারা সময়মত বা যথাসময়ে এইসব হামলার জবাব দেবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
লেবাননে হামলা হলে ইসরাইলে আঘাত হানবে সিরিয়া
ইসরাইলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ইসরাইল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সিরিয় সেনারা ভারী অস্ত্র নিয়ে তেলআবিবে আঘাত হানবে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়
ইসরাইলের জাতীয় নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি লিকুদ পার্টির জোট কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ইয়াশার পার্টির জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
















