মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ জর্জ ডাব্লিউ বুশের জায়গায় মধ্যপ্রাচ্যে এসেছে কার্ল ভিনসেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

গত ৮ আগস্ট থেকে জর্জ ডাব্লিউ বুশ জাহাজ হতে ইরাক ও সিরিয়ায় তৎপর আইএসআইএল সন্ত্রাসীদের ওপর বোমা হামলা চালিয়ে আসছিল আমেরিকা। অবশ্য, এ হামলার ধরণ ও কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

স্টার অ্যান্ড স্ট্রাইপ পত্রিকা জানিয়েছে, নতুন আসা কার্ল ভিনসেন গ্রুপে রয়েছে গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস বাংকার হিল, গাইডেড মিসাইল ড্রেস্ট্রয়ার্স ইউএসএস গ্রিডলি, ইউএসএস স্টেরেট এবং ইউএসএস ডিভেই।

ধারণা করা হচ্ছে- কার্ল ভিনসেন স্ট্রাইক গ্রুপে থাকবে কয়েক ডজন বোমারু বিমান এবং অ্যাডভ্যান্সড মাল্টি-রোল কম্ব্যাট বিমান।

জর্জ ডাব্লিউ বুশের জায়গায় কার্ল ভিনসেন মোতায়েন নিয়ে স্টপ ন্যাটো ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের ম্যানেজার রিক রজফ এক সাক্ষাৎকারে বলেছেন,

   "মার্কিন সরকার এই যে যুদ্ধাজাহাজ মোতায়েন করছে এবং ইরাক ও সিরিয়ায় হামলা চালাচ্ছে সে জন্য অনুমতি নেয় নি এমনকি পরামর্শ করারও প্রয়োজনীয়তা অনুভব করে নি। সম্পূর্ণ স্বৈরাচারি কায়দায় ওবামা প্রশাসন এগুলো করছে।"

 

ইআর