গত পাঁচ দিনে পাকিস্তানে চারজন অনলাইন একটিভিস্ট গুম হয়েছেন বলে তাদের পারিবার দাবি করছে।এদের মধ্যে ওয়াকাস গোরায়া ও ওয়াসিম সইদের খোঁজ নেই গত বুধবার থেকে। আর সলমন হায়দার গত শুক্রবার ও আহমেদ রাজা নামে আরেক অনলাইন একটিভিস্টকে গত শনিবার থেকে পাওয়া যাচ্ছে না।
তাদের পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ধর্মনিরপেক্ষ লেখালেখির কারণে এ চারজনকে গুম করা হয়েছে।
বালুচিস্তানে পাক-প্রশাসনের মানবাধিকার লংঘন নিয়ে লিখেছেন তিনি। এ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবু আশংকা কাটছে না পরিবারের।
তারা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও সন্দিহান তাদের পারিবার। শুক্রবার থেকে নিখোঁজ সলমন হায়দার দেশের প্রথম সারির সংবাদপত্রের ব্লগার।
পাকিস্তানের কট্টর ধর্মীয় নীতির বিরুদ্ধেও মুখ খোলার ‘অপরাধে’ মাস সাতেক আগেই করাচিতে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হন মানবাধিকার কর্মী ও সাংবাদিক খুররম জাকি।
সালমানদের নিখোঁজ-রহস্য নিয়ে তাই উত্তাল সোশ্যাল মিডিয়ার বড় অংশ। খুররম-খুনের ঘটনায় তালিবানের দিকে আঙুল তুলেছিল ইসলামাবাদ।
এএফপি
নাজিব





