প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে'র সঙ্গীত জীবনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৪ অক্টোবর) তার প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক প্রাক্কালে এ ঘোষণা দেয়া হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষায়, আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে চলে আসবেন মান্না দে।

গবেষণার লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে মান্না দে গ্যালারি আরো সমৃদ্ধ করার উদ্যোগ শুরু হয়েছে শিল্পীর পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

জানা যায়, শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাদরে তা গ্রহণ করে।

এদিকে, পশ্চিমবঙ্গের সঙ্গীত জগত সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কেএইচ