বিশ্বের অন্যতম প্রভাবশালী ধনী ব্যাক্তি এবং অনলাইন ভিক্তিক কোম্পানি 'আলীবাবা ডট কমে'র প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসরে যাচ্ছেন।
কোম্পানি প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরে আগামী সোমবার তার ৫৪ তম জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্ক টামসকে দেয়া এক বক্তব্যে এ অবসরের ঘোষণা দেন তিনি।
অবসরের পরে শিক্ষাখাত ও পরিবশে নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু করবেন বলেও জানায় সাবেক এই ইংরেজী শিক্ষক।
বিশ্বে কোর্পোরেট লেবেলের অন্যতম এই নেতা অবসরে গেলেও মূল কোম্পানি Alibaba Group Holding Ltd’s এর পবিচালক পরিষদে থাকবেন এবং কোম্পানি পরিচালনায় সহযোগিতা করবেন।
অবসরে গেলেও তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন এই বিষয়ে এখনো কিছুই জানা যায় নি।
চীনের ৩য় ধনী হিসেবে পরিচিত জ্যাক মা। ফোর্বস ম্যাগাজিন অনুসারে যার বর্তমান সম্পদের পরিমাণ ৩৬.৬ বিলিয়ন ডলার। অবসরের বিষয়ে তিনি বলেন, 'এটা সময়ের শেষ নয়, সময়ের শুরু'।
আগামী সোমবার অবসরের পর শিক্ষা ও পরিবশে বিষয়ে কাজ করার কথা বললেও ইতিমধ্যে এই বিষয়ে কয়েকটি প্রোজেক্ট দেখাশুনাও করেন তিনি।
১৯৯৯ সালে ১৮ জন কর্মচারী দিয়ে আলীবাবা ডট কম শুরু করলেও বর্তমানে এই কোম্পানিতে কাজ করে প্রায় ৬৬ হাজার লোক। বর্তমানে তার এই কোম্পানির মূল্য ৪২০ বিলিয়ন মার্কিন ডলার।
জেড





