প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস একটি রেজ্যুলেশন পাস করেছে। সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘনের অভিযোগে এ আইন পাস হয়।
হাউজ কিংবা সিনেটে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের ক্ষমতার বৈধতা নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটলো।
হাউজে ২২৫-২২১ ভোটের ব্যবধানে রেজ্যুলেশনটি পাস হয়। এটি পাওয়া হওয়া মানে এখন হাউজের আইনজীবী মামলা দায়েরের জন্য আইনি খসড়া তৈরি করবেন।
রেজ্যুলেশন সমর্থকদের অভিযোগ, ওবামা তার স্বাস্থ্যসুরক্ষা আইনের একটি ইন্সুরেন্সের সময়ক্ষেপণের মাধ্যমে তার ক্ষমতার সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছিলেন।
অবশ্য এটাকে সময়ের অপচয় মন্তব্য করে অভিযোগ নাকচ করে দেন ওবামা। তিনি বলেন, ‘সবাই জানে এটা রাজনৈতিক ধাপ্পাবাজি।’
তিনি বলেন, ‘তারা যদি কোনো কিছু করতে না চায়, তাহলে আমাদেরকেই সেগুলো করতে হবে। আপনাদের মতো কঠোর পরিশ্রম করা পরিবারগুলোকে সাহায্য করার জন্য আমরা এ ধরনের ৪০টির মতো পদক্ষেপ নিয়েছি। আমরা তখনই এটা করেছি, যখন আপনাদের কংগ্রেস করেনি।’
বিরোধী রিপাবলিকানদের অভিযোগ, প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসকে পাস কাটিয়ে নির্বাহী আদেশ জারির মাধ্যমে বহু ঘটনায় তার সাংবিধানিক কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন।
যেমন- কিছু তরুণ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাতে একক আদেশে আইন সহজ করা এবং পাঁচ বছর যাবৎ তালেবানের হাতে আটক মার্কিন সেনাকে মুক্ত করতে বন্দি বিনিময়ের মতো ঘটনায় একক সিদ্ধান্ত।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





