‘পাথর’দিয়ে চালানো ইহুদিবাদী ইসরাইলের চাঞ্চল্যকর গোয়েন্দা তৎপরতা নস্যাৎ করে দিয়েছে লেবানন। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সাধারণ পাথর খণ্ডের মধ্যে বসানো গোপন ক্যামেরা দিয়ে দক্ষিণাঞ্চলীয় লেবাননে এ গোয়েন্দা তৎপরতা চালানোর চেষ্টা করেছিল ইহুদিবাদী ইসরাইল।
লেবানন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা যন্ত্রটি দেশটির দক্ষিণাঞ্চলীয় বানি হাইনান শহরের একটি এলাকায় শনাক্ত করা হয়। একখণ্ড সাদামাটা পাথর খণ্ডের মতো দেখতে যন্ত্রটির সঙ্গে গোপন চারটি বড় বড় ব্যাটারির সংযোগ দেয়া ছিল।
এ এছাড়া, এতে একটি গোপন ক্যামেরা এবং তথ্য পাঠানোর জন্য একটি ট্রান্সমিটার যন্ত্রও বসানো ছিল। লেবানন সেনাবাহিনীর একজন বিশেষজ্ঞ গোয়েন্দা যন্ত্রটিকে অকেজো করে দেন বলে বিবৃতি উল্লেখ করা হয়। লেবানন সেনাবাহিনী এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
অবশ্য লেবানন সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা যন্ত্র শনাক্ত এবং তা অকেজো করার কাজ এই প্রথম করেনি, এর আগে ২০১০ সালে রাজধানী বৈরুতের উত্তরের সানি এবং বারুক পাহাড়ে লুকিয়ে রাখা ইসরাইলি গোয়েন্দা যন্ত্র অকেজো করে দিয়েছিল লেবানন। সূত্র: রেডিও তেহরান
ইআর





