বব ডিলানের নোবেল পুরষ্কার গ্রহণ করা নিয়ে বিতর্ক আরো জমাট হলো৷ এবার তার ওয়েবসাইট থেকেই নোবেল বিজয়ী হিসেবে দেয়া তথ্যটি মুছে দেওয়া হল৷ ব্রিটিশ সংবাদপত্রদি গার্ডিয়ান এরকমই খবর দিচ্ছে৷ ফলে বব ডিলান নোবেল সাহিত্য পুরষ্কার বয়কট করছেন এই জল্পনা আরো উসকে উঠেছে৷
সঙ্গীতে কাব্যিক মূর্ছনা সৃষ্টির জন্য গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কারের প্রাপক হিসেবে মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলানের নাম ঘোষণা করা হয়।
দুনিয়াজুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে৷ তবে নীরব থাকেন বব ডিলান৷ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি নোবেল কমিটি৷
তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালেও দেখা করেননি শিল্পী৷ এতেই তার নোবেল ফিরিয়ে দেয়ার সম্ভাবনা প্রবল আকার নিয়েছে৷
এরই মাঝে গত ১৭ অক্টোবর তাঁ ওয়েব সাইটে নোবেল জয়ী হিসেবে তথ্য দেয়া হয়৷ ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এই সংবাদটি প্রচার করে৷ ভক্তরা আশ্বস্ত হন৷
ধারণা করা হয়, বব ডিলান নোবেল গ্রহণ করবেন৷ এবার বিতর্ক উসকে উঠেছে তার সাইট থেকে নোবেল প্রাপ্তির তথ্য মুছে দেওয়ার সংবাদে৷ বব ডিলান কি তাহলে নোবেল গ্রহণ করছেন না ? ফের এই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
এমবি





