প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন পুলিশসহ মোট ১০ জন মারা গেছেন।

সরকারী কর্মকর্তা রাজ কুমার শ্রীস্থা জানিয়েছেন যে কাইলালি জেলায় বিক্ষোভকারী পুলিশের ওপর বর্শা, ছুড়ি ও পাথর নিয়ে হামলা চালিয়েছে।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে এএফপি জানিয়েছে, সাত জন পুলিশ নিহত হয়েছেন।

নেপালকে সাতটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র গঠন করার প্রস্তাব নিয়ে নতুন সংবিধান রোববার সংসদে উত্থাপন করা হয়।

বিক্ষোভকারীদের যুক্তি হচ্ছে যে নতুন সীমানা ঐতিহাসিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য সৃষ্টি করবে।

জেডআই