নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবুক থেকে অপহৃত দু'শরও বেশি ছাত্রীদের অপহরণের পর সরকারের সঙ্গে এসব বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে বোকো হারাম।
সম্প্রতি এএফপি'র প্রকাশিত একটি ভিডিও বার্তায় সংগঠনটির নেতা আবুবকর শেখ এ প্রস্তাব দেন। ১৭ মিনিটের বক্তব্যে তিনি বলেন, সরকারের হাতে বন্দী বোকো হারামের সকল সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত স্কুল ছাত্রীদের আটক রাখা হবে।
ভিডিওটিতে আরো দাবি করা হয়, অপহৃত স্কুল ছাত্রীদের ধর্মান্তরিত করা হয়েছে। এছাড়া ৩ জন ছাত্রীর সাক্ষাৎকারও প্রকাশ করা হয়েছে এই ভিডিওটিতে। ছাত্রীরা জানিয়েছে, বোকো হারাম তাদের কোনো ক্ষতি করেনি।
এর আগে অপহৃত কিশোরীদের বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল সংগঠনটি। গত মাসের ১৪ এপ্রিল তাদেরকে অপহরণ করা হয়েছিল। সূত্র: বিবিসি, আল-জাজিরা।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
শর্তসাপেক্ষে অপহৃতদের মুক্তি: বোকো হারাম
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবুক থেকে অপহৃত দু'শরও বেশি ছাত্রীদের অপহরণের পর সরকারের সঙ্গে এসব বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে বোকো হারাম। সম্প্রতি এএফপি'র প্রকাশিত একটি ভিডিও বার্তায় সংগঠনটির নেতা আবুবকর শেখ এ প্রস্তাব দেন





