প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৯ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৩৪ লাখ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৪ জুলাই) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ৪ হাজার ১৮৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬৯ হাজার ৬৩৫ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার (০৪ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৭২৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৪৯৩ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ২৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৫৮৭ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৫০ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৩৭ হাজার ৪৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৮০ জনের।
এদিকে, বাংলাদেশের সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেলেন ১৪ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এছাড়া গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। তাদের দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





