ভারতের মধ্যপ্রদেশে নৌকা ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১৫ জন।
সোমবার সকালে দাতিয়ায় কালি সিন্ধ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার কাজ শুরু হয় ৷ উদ্ধারকর্মীরা ৭ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতিরিক্ত ভার বহনের কারণে নৌকাটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
মধ্যপ্রদেশে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ১৫
ভারতের মধ্যপ্রদেশে নৌকা ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১৫ জন।সোমবার সকালে দাতিয়ায় কালি সিন্ধ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার
মসজিদ ভাঙতে বুলডোজার ও পুলিশ মোতায়েন, উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার উদ্যোগ ঠেকাতে টানা দুই সপ্তাহ ধরে মসজিদের ভেতরে অবস্থান করছেন মুসলিমরা। রোববার রাতে মসজিদ ভাঙতে বুলডোজার আনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তবে মসজিদের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হলে প্রশাসন শেষ পর্যন্ত ওই রাতে ভাঙার অভিযান স্থগিত করে বলে স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছে সংবাদমাধ্যম মাকতুব।
















