তিন বছর বয়সী ছোট বোনকে গুলি করে আহত করেছে তার বড় ভাই।কিন্তু বড় ভাইয়ের বয়সও বেশি নয় মাত্র চার বছর।বোনটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা গুরুতর।
রোববার স্থানীয় সময় সকাল দশটার দিকে যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যের ক্লেভল্যান্ডের লোরাইন এলাকায় এই গুলির ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানায়,বাড়ির শোবার ঘরে একা একাই খেলছিল দু ভাই-বোন। তাদের বাবা-মা সেখানে উপস্থিত ছিলেন না।খেলতে খেলতে ছেলেটি বাড়ির আলমারিতে গুলি ভরা একটি বন্দুক খুঁজে পায় এবং সেটি দিয়ে সে বোনকে গুলি করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।সেখানে গিয়ে তারা একটি মর্মস্পর্শী দৃশ্য দেখতে পায়।তারা দেখতে পায়,তিন বছরের মেয়েকে দু হাতে আকড়ে ধরে আছেন তার বাবা।আর অঝোরে কাঁদছে তার অবুঝ ছেলেটি।সে এ ঘটনার জন্য পুলিশের কাছে দু:খ প্রকাশ করেছে বলেও জানা গেছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ইআর





