ভারতের বাগুইআটি থানার অন্তর্গত চিনার পার্কের কাছে লীলাদেবী মেমোরিয়াল ইনস্টিটিউট নামে একটি বেসরকারি স্কুল প্রোমোটাররা ভেঙে দিল। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে দেখল তাদের স্কুলের ক্লাসরুম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর প্রতিবাদে রাজারহাট রোড অবরোধ করে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা।
ঘটনার সূত্রপাত তিন বছর আগে এই জমিটি স্থানীয় প্রোমোটার মিজানুর রহমান কিনেছিলেন। তারপর থেকেই বেশ কয়েকবার বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য স্কুল কতৃপক্ষকে এই প্রোমোটার চাপ দেন বলে অভিযোগ উঠে। স্কুলটি সরিয়ে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করার কথাও চলছিল। তবে প্রশাসনিক জটিলতায় সেই কাজ সম্ভব হয়নি।
অভিযোগ, শনিবার ভোরে স্কুলের ছাদ ভেঙে দিয়ে যায় প্রোমোটারের লোকেরা। কোনও নোটিশ ছাড়া এই কাজে হতবাক হন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে। অবরোধ তুলতে বাগুইআটি থানার পুলিশর আসে। স্থানীয় কাউন্সিলারের দাবি, তিনি এই ব্যাপারে কিছু জানেন না। এই ঘটনায় স্কুল ও তার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত। অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। এবেলা
জেড





