মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের চ্যানেলে ঈদ শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করা হয়।
বার্তায় বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস শেষ হয়ে এসেছে। আমি যুক্তরাজ্যসহ বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
ভিডিওতে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কথাও স্মরণ করেন ডেভিড ক্যামেরুন।
এসময় ব্রিটেনকে বিশ্বের সফলতম বহু জাতিসত্তা ও বহু বিশ্বাসের গণতন্ত্রের দেশ করতে যা প্রয়োজন তার জন্য শপথ নেয়ার আহ্বান জানান তিনি।
এমআইএস





