স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষ্যে সাড়ে তিন'শ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এ দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক ট্রেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, ১৫০ জন দমকল কর্মী ও ২০টি অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।

এন/ইউ/শো