মিশরের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন ইব্রাহিম মেহলেব। একইসাথে তার সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। খবর রয়টার্সের।
রাজধানী কায়রোয় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান দেশটির নতুন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেন সাবেক সেনাপ্রধান সিসি। এরপর তিনি মেহলেবকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ করেন। মন্ত্রিসভায় পুরোনোদের পাশাপাশি নতুন মুখও রয়েছে। সূত্র: রয়টার্স
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





