পশ্চিমবঙ্গে এবার রাজনৈতিক বিরোধের জের ধরে বউ-শ্বাশুড়িকে গণধর্ষণ করেছে দুবৃত্তরা। মঙ্গলবার রাতে রাজ্যের আমতার মুক্তিরচক গ্রামের নিজ বাড়িতে ধর্ষিত হন ওই দুই নারী।
এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও সিপিআইএম নেতাদের। তাদের বক্তব্য,বেশ কিছুদিন ধরে গ্রামের সিপিআইএম সমর্থকদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল।
এরপর রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গ্রামে রাজনৈতিক বিরোধ চলছিল। সম্প্রতি ক্ষমতাসীন ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষও হয়। আমতা থানায় অভিযোগও দায়ের হয়েছিল। শুরু হয় ধরপাকড়। তবে পুলিশ কেবল সিপিআইএম সমর্থকদেরই গ্রেফতার করে বলে অভিযোগ। আতঙ্কে পুরুষরা ছিলেন গ্রামছাড়া। সেই সুযোগেই মঙ্গলবার রাতে একটি বাড়িতে ঢুকে দুই নারীকে গণধর্ষণ করে একদল দুবৃত্ত। সূত্র: জি নিউজ ও আনন্দবাজার।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে এবার বউ-শ্বাশুড়িকে গণধর্ষণ
পশ্চিমবঙ্গে এবার রাজনৈতিক বিরোধের জের ধরে বউ-শ্বাশুড়িকে গণধর্ষণ করেছে দুবৃত্তরা। মঙ্গলবার রাতে রাজ্যের আমতার মুক্তিরচক গ্রামের নিজ বাড়িতে ধর্ষিত হন ওই দুই নারী। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও সিপিআইএম নেতাদের।





