ব্রিটিশ হোম সেক্রেটারি থেরেসা মে ব্রিটিশ মিডিয়া সেন্সরশীপ আরোপ করার চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।
কট্টরপন্থী ঠেকাতে থেরেসা মের এই উদ্যোগ তারই সহযোগী সাবেক কালচারাল সেক্রেটারি সাজিদ জাভিদ এমপির বিরোধীতার মুখে পড়েছে, যা এখন মিডিয়ায় সরগরম।
এতোদিন পর্যন্ত সারা বিশ্বের তাবত জনগনের কাছে ব্রিটেনের মিডিয়া এবং ব্রিটিশ সরকার ফ্রিডম অব স্পীচের রক্ষা কবচ হিসেবে সুনামের সাথে চলে আসছিলো।
অবশ্য ফোন হ্যাকিং এর পর থেকে ফ্রিডম অব স্পীচ এর ক্ষেত্রে নানা নীতি এখন বিস্তর আলোচনা হচ্ছে।
এদিকে আইএস কট্টর জিহাদি কন্টেন্ট ম্যাসেজ, সংবাদ যেভাবে মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, স্বরাষ্ট্র সেক্রেটারি ভাবছেন কট্টর মতবাদের সংবাদ মিডিয়ায় প্রকাশের আগে এ বিষয়ে সেন্সরের ক্ষমতা সরকারের হাতে দেয়ার পরিকল্পনা বর্তমানে তারই কলিগ কনজারভেটিভ এমপি সাজিদ জাভিদ জানিয়েছেন তিনি থেরেসা মের এই পরিকল্পনা সমর্থন করতে পারছেননা।
সাজিদ জাভিদ সেজন্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্টি নেতা ডেভিড ক্যামেরন বরাবর চিঠিও লিখেছেন নিজের অবস্থান জানিয়ে, যা বর্তমানে সাংবাদিকদের হাতেও এসে পৌঁছেছে।
রোপার্ট মারডক, নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং রেবেকা ফোন হ্যাকিং নিউজ প্রকাশের পর পরই মিডিয়া সেন্সর কিংবা ফ্রিডম অব স্পীচ এর লাগাম জনগনের স্বার্থের তাগিদে নতুন করে সংজ্ঞায়িত অথবা কিছুটা সেন্সর আরোপ করার বিষয়ে বেশ কিছুদিন থেকে আলোচনা সমালোচনা হচ্ছিলো।
বিশেষ করে সন্ত্রাস এবং আইএস প্রসঙ্গ সামনে চলে আসার পর থেকে।
সাজিদ জাভিদ এমপি বর্তমানে বিজনেস সেক্রেটারি, এর আগে তিনি ছিলেন ডিপার্টম্যান্ট অব কালচার, মিডিয়া এন্ড স্পোর্টস এ।
তিনি তার লেটারে জানিয়েছেন কট্টর কন্টেন্ট সম্বলিত বিষয়াদি নিয়ে অফকম এর হস্তক্ষেপ বা সেন্সর করার ক্ষমতা দেয়ার বিরোধিতা এই কারণে যে তা ফ্রিডম অব স্পীচের মূলনীতি বিরোধী হিসেবে তিনি মনে করছেন।
সাজিদ থেরেসা মের সাম্প্রতিক এই প্ল্যানকে দেখছেন মিডিয়া সেন্সরশীপ আরোপ এবং একই সাথে রেগুলেটরি সংস্থা অফকমের প্রস্তাবিত নয়া রোল মিডিয়ার ক্ষেত্রে সেন্সর আরোপ এবং এই প্রস্তাবনা ইউকের মিডিয়া ব্রডকাস্টিং রেগুলেটরিকে ফাউন্ডামেন্টালি স্থানান্তরিত বা পদক্ষেপ হিসেবে তিনি দেখছেন, যদি তা করা হয়।
গত ৬ই মার্চ ২০১৫ মন্ত্রীপরিষদের হোম এফেয়ার্স কমিটি এবং ন্যাশনাল সিকিউরিটি কমিটি মিটিং এর মেমো থেরেসা মে মিডিয়া সেন্সরের তার এক্সট্রিমিজম ষ্ট্র্যাটেজি প্রচারের ক্লিয়ারেন্স এর জন্য আনুমতি চান। যা গার্ডিয়ান সেই মেমো লিক করেছে।
এদিকে ডাউনিং ষ্ট্রীটের এক সংবাদে জানা গেছে আগামী সপ্তাহে কুইনের ভাষণে যে সব চ্যানেল এক্সট্রিমজম কন্টেন্ট প্রচার করবে তাদের বিরুদ্ধে অফকম এর ভূমিকা বা এ্যাকশন নিতে পারে সেজন্য অফকমকে আরো অধিক ক্ষমতা দেয়ার বিষয় উল্লেখিত থাকছে।
উল্লেখ্য ইতোমধ্যে থেরেসা মে ইতোমধ্যেই তার এই নয়া ষ্ট্র্যাটেজীর বাস্তবায়নের লক্ষ্যে হোম অফিসে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সট্রিমজম এনালাইসিস ইউনিট নামের আলাদা ইউনিট গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
এসএইচ/এমকে





