আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডি আর কঙ্গো) একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। একটি ফুটবল ম্যাচে হইচইকে কেন্দ্র করে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। এতে আহত হন আরো অন্তত ২০ জন। খবর বিবিসি'র।
রোববার রাতে দেশটির রাজধানী কিনসাসায় স্থানীয় ফুটবল ক্লাব এএসভি ক্লাব লুবুমবাসি থেকে আসা একটি দলের সঙ্গে হেরে গেলে এই উত্তেজনায় এই ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় দল এএসভি লুবুমবাসি থেকে আসা টউট পুইসানট মাজেমবে নামের একটি দলের কাছে ১-০ গোলে পরাজিত হলে গ্যালারিতে উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয় দলের সমর্থকরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের দিকে কাঁদানো গ্যাস ছুঁড়ে। সে সময় জনতা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগে ডি আর কঙ্গোতে গত এপ্রিলে একটি গানের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ
[/b]
আন্তর্জাতিক
ডি আর কঙ্গোতে পদদলিত হয়ে নিহত ১৫