কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের অভিযানে এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে অশংকা করা হচ্ছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া সেনাদের অভিযান এখনো চলছে। সেনা সূত্র এ খবর নিশ্চিত করেছে।
কাশ্মীর সেনা ঘাটিতে হামলার পর থেকেই প্রতিশোধের দাবিতে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন মহল। তারই নির্যাস হিসাবে এ অভিযান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভারতীয় সেনার বিশেষ দল দুটি ইউনিটে ভাগ হয়ে গিয়ে অপারেশন শুরু করে। প্রতি ইউনিটে ১৮ থেকে ২০ জন করে অভিযানে অংশ নেয় সেনারা। হেলিকপ্টারে করে উরি সেক্টর থেকে তারা ঢোকে পাক অধিকৃত কাশ্মীরে।
নিউজ পোর্টাল 'দ্য কুইন্ট' এর সূত্র অনুযায়ী, এই অপারেশনে হতাহতের সংখ্যা দুশোর কাছাকাছি।
ভারতীয় সেনারা সীমান্তে আটকে রয়েছে বুঝতে পেরে ২০ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরে "নো- ফ্লাই জোন" ঘোষণা করে পাকিস্তান।
এম এ





