তিউনিশিয়ার স্বৈরাচারী শাসনও রাজনীতিবিদদের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভোটের মাধ্যমে বৃহৎ গণতন্ত্রের চর্চার সূচনা হয়েছে।

আজ এ দেশের জনগণ গর্ব করে বলে, তিউনিসিয়ায় আরব বিশ্বের বড় গণতন্ত্র শিক্ষার পাঠ করা হয়। খবর আল জাজিরা।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোট চলবে। সেখানে ৪৫০০ টি ভোট কেন্দ্র রয়েছে। ৫.২ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দিতে পারবেন।

১৯৫৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহণ করা হয় বলে জানা যায়।

১৯৮৭ সালের বিদ্রোহীদের পতনের মাধ্যমে জাইন বেন আলী ক্ষমতা গ্রহণ করে। মাত্র ২ বছর আগে একটি রক্তপাতহীন অভ্যুথানের মাধ্যমে এ দেশটি আধুনিক তিউনিসিয়ার প্রতিষ্ঠা হয়।

মোহাম্মদ বাকালি বলেন, আজ এটি আমাদের কাছে গর্বের বিষয় যে, আরব বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের চর্চা করা হয় এই ছোট দেশে।

এসএইচ