ব্রিটেনে অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে ছয় বাংলা‌দেশিকে আটক ক‌রে‌ছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)।

যুক্তরা‌জ্যের হ্যান‌লেতে দু‌টি রে‌স্তোরাঁয় পৃথক অভিয‌ান চা‌লি‌য়ে তাদেরকে আটক করা হয়। গত রবি  ও সোমবার আশিয়ানা স্পাইস ও ক্যা‌ফে ল্য রাজ না‌মের দু‌টি রেস্তোরাঁয় এ অভিযান চলে।

‌হোম অফিসের একজন কর্মকর্তা জা‌নি‌য়ে‌ছেন, আটকৃতদের কা‌রো ব্রি‌টে‌নে বসবা‌সের বৈধ কাগজপত্র ছিল না। তারা এখানে অবৈধভা‌বে বসবাস ক‌রতেন এবং লু‌কি‌য়ে কাজ কর‌ছি‌লেন। এদের কাজে রাখার জন্য রেস্তোরাঁ দুইটি‌কেও জ‌রিমানা করা হবে।

আটককৃতদের বয়স ২৮ থেকে ৪৪ বছরের ম‌ধ্যে বলেও জানান তিনি।