মিসরের উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১৫৫ জন নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছে।

আজ (শুক্রবার) জুমার নামাজের সময় এই হামলার ঘটনাটি ঘটে। বির আল আবেদ শহরে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলাকারীরা নামাজ আদায়কারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে চারটি গাড়ি থেকে। অন্তত ১০০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হামলার পরই জরুরি বৈঠক ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এ ছাড়া, দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

গত সেপ্টেম্বরে মাসে সিনাইয়ে একটি পুলিশ বহরের বিরুদ্ধে  তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গুপ্ত হামলায় ১৮ জন নিহত হয়েছিল।

এমবি