ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটি থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং ট্যাংক বিধ্বংসী মাইন রহস্যজনক ভাবে খোয়া গেছে।
অধিকৃত গোলান মালভূমিতে মোতায়েন ইহুদিবাদী ইসরাইলের ৬০১তম ব্যাটেলিয়নের জরুরি অস্ত্রাগার থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে।
সোমবারে মজুদ অস্ত্র ও গোলাবারুদের মজুদ মিলিয়ে দেখার সময়ে এ ঘটনা ধরা পড়ে। তাৎক্ষণিক ভাবে ওই এলাকার সামরিক কমান্ডারদের ঘটনাটি জানানো হয়।
কাল বিলম্ব না করেই ঘটনাস্থলে ছুটে যান ইহুদিবাদী ইসরাইলের সামরিক তদন্তকারীরা।
অস্ত্র এবং গোলাবারুদ খোয়া যাওয়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ৫.৫৬ এমএম গুলি, ৫০এমএম গুলি, এম ১৬ ডিটোনেটর এবং ট্যাংক বিধ্বংসী মাইন রয়েছে।
ইয়োম কিপুর নামে পরিচিত ইহুদিদের ধর্মীয় ছুটির দিনে অস্ত্রাগারে চুরি হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইলের সামরিক পুলিশ ধারণা করছে। অবশ্য এর আগেও ইসরাইলি অস্ত্রাগার থেকে রাইফেল খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে।
চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণাঞ্চলীয় ইসরাইলের একটি সামরিক ঘাঁটি থেকে প্রায় ৩৬টি এম-১৬ রাইফেল চুরি গেছে।
ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী বলেছে, অস্ত্রাগারের নিরাপত্তা জোরদার করতে আরো তহবিলের যোগান দেয়া হবে।
এমবি





