পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানান গুসমাও (৬৮) পদত্যাগ করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

গুসমাওয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টের মুখপাত্র তাউর রুয়াক। তিনি জানান, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জানান গুসমাও দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। সাবেক এই গেলিরা নেতা এর আগেও বেশ কয়েকবার পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্যই তিনি এ পদক্ষেপ নিতে চেয়েছিলেন।

পূর্ব তিমুরের সরকার এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন বিষয়টি বিবেচনা করে দেখছেন প্রেসিডেন্ট।’

জেআই