হামাসের প্রতিরোধে আহত আরো এক ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে রোববার। এ নিয়ে এখন পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৬৫-এ দাড়াল।
ইসরাইলের ইংরেজী দৈনিক জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইসরাইলের হাইফা শহরের রামবাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সেনার নাম সার্জেন্ট সাচার সালিভ (২০)। তিনি ২৩ জুলাই দক্ষিণ গাজায় অভিযান চলাকালে আহত হয়েছিলেন।
এর আগে শুক্রবার সার্জেন্ট নেতানেল মামান (২১) নামের এক সেনা আহত অবস্থায় মারা গেছেন। তিনি গত সপ্তাহে হামাসের রকেট হামলায় আহত হয়েছিলেন।
গত ৮ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫০ দিনের ইসরাইলি হামলায় অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২,১৩৮ জন। এর মধ্যে ৪৯০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০,৯১৫ জন।
ইসরাইলি হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। পেলেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন জানিয়েছে, হামলার কারণে ৫৪০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





