ঋণ সংকট মোকাবেলায় পেনশন ব্যবস্থা সংস্কার, মূল্য সহযোজন কর বৃদ্ধি এবং ধনাঢ্য ব্যক্তিদের ওপর বেশি হারে কর বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব দেয় গ্রীস।

কিন্তু এ ব্যবস্থা দীর্ঘস্থায়ী নয়, এবং যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে বলে সতর্ক আশা প্রকাশ করেন ইউরোজোন নেতৃবৃন্দ।

তবে, ব্রাসেলসে অনুষ্ঠিত ঐ বৈঠকে শেষ পর্যন্ত গ্রীসের কাছ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাব পাওয়া গেছে বলে স্বস্তির নিশ্বাস ফেলছেন ইউরোপীয় নেতৃবৃন্দ।

যদিও ঋণদাতাদের দাবীর তুলনায় এ প্রস্তাব তেমন বড় কিছু নয়, তা সত্ত্বেও, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়োঙ্কার একে স্বাগত জানিয়েছেন।

তবে, আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ’ এর প্রধান ক্রিস্টিন ল্যগার্ড এ বিষয়ে আরও বিস্তারিত ও কার্যকর একটি প্রস্তাবনা চান বলে জানিয়েছেন।

মিস ল্যগার্ড বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং আরও কাজ করব।

কিন্তু এ পুরো প্রস্তাবনার মধ্যে কি কি করা হবে আর কিভাবে সেটি আরও নির্দিষ্ট করে উল্লেখ করা দরকার।

এখানে আলোচনার সুযোগ আছে, কিন্তু আমাদের দ্রুতই একটি সিদ্ধান্তে পৌছতে হবে।

এ মাসের মধ্যেই আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ’ এর কাছ থেকে নেয়া ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধ করতে হবে দেশটিকে।

সমঝোতা না হলে গ্রিসকে ইউরোপীয় ইউনিয়ন থেকেই বেরিয়ে যেতে হবে। সূত্র: বিবিসি

এআর