সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গোয়েন্দা সদর দপ্তরের কাছে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গোয়েন্দা সদর দপ্তর এলাকার কাছে একটি ক্যাফের বাইরে এই হামলাটি চালানো হয়।
পুলিশ কর্মকর্তা আহমেদ মুমিন এএফপিকে বলেন, ‘এই গাড়িবোমা হামলায় ৭ বেসামরিক ব্যক্তির মৃতদেহ পেয়েছি। তবে এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।’ সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]