সারাদেশ জুড়ে তালেবানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করছে আফগানিস্তান পুলিশ। রোববার অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে ১৪ তালেবান। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জাননো হয়, অভিযান চলছে দেশের নানগারহার, অরুজগান, গজনি, পাকটিয়া ও নিমরোজ প্রদেশে। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১৪ তালেবান। আহত হয়েছেন আরও ৮ সন্ত্রাসী।
যদিও মন্ত্রণালয়ের বিবৃতিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নিহত বা আহত হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি। এ ছাড়া ১৪ জন নিহত হওয়ার পর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি সংগঠনটি। খবর : সিনহুয়া।
কেএইচ





