ইথিওপিয়া সীমান্তে দক্ষিণ সুদানের বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার।
ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে এ ঘটনা ঘটে।
শনিবার দেশটির যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেদা অভিযোগ করেছেন দক্ষিণ সুদানের মুর্লে উপজাতির সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
ইথিওপিয়ার সেনাবাহিনী হামলাকারীদের ৬০ জনকে হত্যা করেছে বলে দাবি করেন রেদা। আল জাজিরা জানিয়েছে, সন্ত্রাসীদের অনেকে ইতিমধ্যে সীমানা পেরিয়ে দক্ষিণ সুদানে পালিয়েছে।
এপি’র খবরে বলা হয়, হামলাকারীরা বেশ কিছু শিশুদের অপহরণ করে দক্ষিণ সুদানে নিয়ে গেছে।
পূর্ব আফ্রিকার প্রতিবেশী এই দেশ দু’টির সীমান্তবর্তী অঞ্চলে দীর্র্ঘ দিন যাবত জাতিগত সংঘর্ষ চলে আসছে।
এদিকে হামলার ঘটনায় দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো ধরনের বিবৃতি বা মন্তব্য প্রকাশ করেনি।
এম আর





