[b]জেনিন:[/b] ইসরাইলি বাহিনী হামাসের একজন শীর্ষস্থানীয় নেতার ছেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার বিকেলে পশ্চিম তীরের জেনিন শহর থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। বুধবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ড বুলেটিন।
অপহৃত এমাদ আবুল-হাইগা হলেন পশ্চিম তীরের হামাস নেতা গামাল আবুল-হাইগার ছেলে।
হামাসের অপর এক নেতা ওয়াসফি কাবাহ এ ব্যাপারে বলেন, "ইসরাইলের বিশেষ বাহিনী আজ বিকেলে (মঙ্গলবার) এমাদ আবুল-হাইগাকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে জেনিনের হাইফা স্ট্রিটের একটি দোকান থেকে অপহরণ করা হয়েছে।"
অপহরণের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন এই নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী সাদা পোশাকে এসে অপহরণ করে। গাড়িতে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরবরাহ করা লাইসেন্স ব্যবহার করেছে।
মাস দুয়েক আগে আবুল-হাইগার বাড়িতে হামলা চালায় ইসরাইলি বাহিনী। তারা প্রত্যেককে তল্লাশি করে এবং বাড়ি থেকে চলে যাবার সময় একজনকে গুলি করে হত্যা করে যায়।
প্রসঙ্গত, আবুল হাইগার তিন ছেলের মধ্যে বাকি দুজনকেও আটকে রেখেছে ইসরাইলি বাহিনী। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
ঢাকা, ২২ জানুয়ারি (টাইম নিউজ বিডি ডটকম)//এসএমএ
আন্তর্জাতিক
হামাস নেতার ছেলেকে অপহরণ করেছে ইসরাইল
জেনিন: ইসরাইলি বাহিনী হামাসের একজন শীর্ষস্থানীয় নেতার ছেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার বিকেলে পশ্চিম তীরের জেনিন শহর থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। বুধবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ড বুলেটিন।





